২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ‘গ’ ইউনিটের ফল বৃহস্পতিবার রাতে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার রাতে প্রকাশিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 04:25 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

ভর্তি কমিটির আহ্বায়ক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবায়েত-উল ইসলাম বৃহস্পতিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এতথ‌্য জানান।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাত ৯টায় ফল পাওয়া যাবে।

‘গ’ ইউনিটে এবার ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ৪২ হাজার ১৪৭টি আবেদন জমা পড়েছিল।

গত শুক্রবার অনুষ্ঠিত এই পরীক্ষায় একটি সেটে একটি প্রশ্ন কম ছিল।

ডিন শিবলী বলেন, “সবাইকে আমরা একটি প্রশ্নে সমমান নম্বর দিয়েছি।”

পুরনো খবর:

ঢাবির ‘গ’ ইউনিটে প্রশ্ন বিভ্রাট
প্রশ্ন বিভ্রাটে উদ্বেগে ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষার্থীরা