২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগকর্মী বাবু হত্যায় মামলা

ঢাকার মতিঝিলে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগকর্মী রিজভী হাসান বাবু ওরফে বোঁচা বাবু নিহতের ঘটনায় মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2016, 06:28 PM

Updated : 20 Aug 2022, 01:40 PM

শনিবার রাতে বাবুর বাবা আবুল কালাম মামলা করেন বলে মতিঝিল বিভাগের পুলিশের উপ-কমিশনার মো. আনোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মামলায় ছয়জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

“আসামিদের ধরতে অভিযান চলছে। তাই আসামিদের নাম বলতে চাই না।”

গত শুক্রবার রাত ১১টার দিকে মতিঝিলের এজিবি কলোনিতে একটি ক্লাবে সন্ত্রাসীদের গুলিতে আহত হন বাবু ও আহসানুল হক ইমন। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় বাবুর। ইমন এখনও ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় যুবলীগ সভাপতি সাগর অভিযোগ করেছেন, আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিলন ও তার অনুসারীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

অন্যদিকে মিলনের দাবি, তাদেরকে এলাকা ছাড়া করতেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

পুরনো খবর:

মতিঝিলে যুবলীগকর্মী খুনে দলীয় কোন্দল
মতিঝিলে গুলিতে আহত যুবলীগকর্মীর মৃত‌্যু
মতিঝিলে দুই যুবলীগ কর্মীকে গুলি