২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আন্তঃজেলা ডাকাত দলের’ ৭ জন গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে অস্ত্র, গুলি ও চোরাই গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের সন্দেহভাজন সাত সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2016, 12:43 PM

Updated : 20 Aug 2022, 01:21 PM

র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন জানান, সোমবার রাত ৯টা থেকে ১১টার মধ্যে ঢাকার তেজগাঁও এলাকার দুটি স্থান থেকে ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে দুটি প্রাইভেট কার, একটি মোটর সাইকেল, বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মহিউদ্দিন।

তিনি বলেন, “এদের পেশা মূলত ডাকাতি ও গাড়ি চুরি।”

পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে এই র‌্যাব কর্মকর্তা জানান।