সাব্বিরকে পাওয়া গেল মৃত অবস্থায়
রাজধানীর মিরপুরে পয়োঃনিষ্কাশন নালায় পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর চার বছরের শিশু জুনায়েদ হোসেন সাব্বিরকে পাওয়া গেছে মৃত অবস্থায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুর রহমান জানান, শুক্রবার বেলা ১০টা ৫০ এ ওই নালার মধ্যে একটি ময়লার স্তূপ পরিষ্কার করার পর শিশুটির লাশ পাওয়া যায়।
“বাচ্চাটিকে কেউ পড়ে যেতে না দেখায় তারা আশপাশে খোঁজ করেন। তারপরও না পেয়ে রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসে খবর দেন।”
জুনায়েদ হোসেন সাব্বির
আতিকুর রহমান বলেন, “বৃষ্টির কারণে নালায় কিছুটা স্রোত ছিল। ঘটনাস্থল থেকে খানিকটা দূরে ময়লা আবর্জনার একটি স্তূপ তৈরি হয়েছিল। সেই ময়লা পরিষ্কার করার পর সেখানে বাচ্চাটাকে মৃত অবস্থায় পাওয়া যায়।”
