২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে নর্দমায় শিশু

রাজধানীর মিরপুরে কমার্স কলেজের পেছনে একটি পয়োঃনিষ্কাশন নালায় চার বছরের এক শিশু পড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2016, 12:01 AM

Updated : 20 Aug 2022, 01:16 PM

বৃহস্পতিবার বিকালে শিশুটি পড়ে গেলেও রাত পৌনে ১২টার দিকে তাকে উদ্ধারের চেষ্টা শুরু হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকাল ৪টার দিকে মিরপুর-১ নম্বরে কমার্স কলেজের পেছনে একটি ছেলে স্যুয়ারেজ নালায় পড়ে যায় বলে রাতে আমাদের কাছে খবর আসে।

“এরপর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যায়।”

সাব্বির নামের শিশুটি তার পরিবারের সঙ্গে ওই এলাকায় থাকত বলে জানান মাহমুদুল।