২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

মঙ্গোলিয়ার উলানবাটোরে এশিয়া-ইউরোপ (আসেম) শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2016, 09:06 PM

Updated : 11 Oct 2022, 08:30 PM

পুরনো খবর:

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।

বিমানবন্দরে মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা, কূটনীতিক এবং সামরিক বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

উলানবাটোরে দুই দিনের একদাশ এশিয়া-ইউরোপ (আসেম) শীর্ষ সম্মেলনে ১১টি দেশের প্রেসিডেন্ট ও ভাইস এবং ২৩ দেশের প্রধানমন্ত্রী অংশ নেন।

সম্মেলনের দ্বিতীয় প্লেনারিতে ভাষণ দেন শেখ হাসিনা।

এছাড়া সম্মেলনের সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, রাশিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি, মিয়ারমারের প্রেসিডেন্ট এবং ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারিসহ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।