রাষ্ট্রদূত সাইফুলের চুক্তির মেয়াদ বেড়েছে
রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত সাইফুল হকের চুক্তির মেয়াদ পঞ্চম দফায় আরও এক বছরের জন্য বাড়িয়েছে সরকার।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৪ জুন থেকে পরবর্তী এক বছরের জন্য সাইফুলের চুক্তির মেয়াদ বাড়িয়ে আদেশ জারি করেছে।
২০০৯ সালের ২৯ এপ্রিল রাশিয়ান ফেডারেশনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে চুক্তিতে নিয়োগ পান সাইফুল।
এরপর ২০১১ সালের ৫ জুন, ২০১৩ সালের ৪ জুলাই, ২০১৪ সালের ২১ মে এবং ২০১৫ সালের ১১ মে তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।
