২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ অজয় রায়ের পাশে সৈয়দ আশরাফ

সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক অসুস্থ অজয় রায়ের সার্বিক খোঁজ-খবর নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 08:03 PM

Updated : 11 Oct 2022, 08:14 PM

পুরনো খবর:

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রাজনৈতিক ঐক্যের আহ্বান

বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ৮৮ বছর বয়সী এই মুক্তিযোদ্ধাকে ছয় দিন আগে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়।

সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতিও দায়িত্ব রয়েছে এই রাজনীতিকের উপর।

অজয় রায়কে দেখতে রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালে যান সৈয়দ আশরাফ। এসময় চিকিৎসকদের কাছে তার সার্বিক খোঁজ-খবর নেন তিনি।

অজয় রায়ের রোগমুক্তি কামনা করে সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, “তিনি বৃহত্তর ময়মনসিংহে আমার বাবার সঙ্গে গণতান্ত্রিক আন্দেলনে অংশগ্রহণ করেছিলেন। দল ভিন্ন হলেও তিনি মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক ছিলেন। আমি তখন থেকেই ওনাকে অনেক সম্মান করি।”

অজয় রায়ের দীর্ঘ জীবন কামনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “তিনি বেঁচে থাকলে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিশালী হবে।”

অসুস্থ অজয় রায়কে দেখতে শনিবার বারডেম হাসপাতালে যান ওয়ার্কার্স পার্টির সভাপতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্যসহ বাম সংগঠনের নেতারা।