বঙ্গবন্ধুর জন্মদিনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছে প্রবীণ কল্যাণ সংস্থা।
বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র জনাব আনিসুল হক এই চক্ষু শিবির উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রাজধানীর টিঅ্যান্ডটি মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে স্থাপিত এই চক্ষু শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে বিনামূল্যে পরীক্ষা সেবা ও ঔষধ সরবরাহ করা হয়।
এছাড়া চোখের ছানি কাটতে সার্জারির জন্য হাসপাতালে নিতে রোগী বাছাই করা হয়।
