২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির নতুন নেতৃত্ব

ঢাকা নিউ মার্কেট ব্যাবসায়ী সমিতির নতুন সভাপতি হয়েছেন দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক হয়েছেন মাহবুবুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 11:28 PM

Updated : 20 Aug 2022, 12:00 PM

সমিতির বার্ষিক নির্বাচনে তারা নির্বাচিত হন বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয় দুটি প্যানেলের সঙ্গে। শাহীন-মাহবুব পরিষদ সমিতির ২৩টি পদের সবগুলোতে জয়ী হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- নূরউদ্দিন আহমেদ (জ্যেষ্ঠ সহসভাপতি), আশরাফউদ্দিন আহমেদ বাবু (সহসভাপতি), আবেদ আলি ভূইয়া (যুগ্ম সম্পাদক), মোজাম্মেল হক পাঠান অলক (সাংগঠনিক সম্পাদক), মোহাম্মদ জুম্মা (কোষাধ্যক্ষ)।