২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনামুল হকের মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী, হবিগঞ্জের প্রবীণ আওয়ামী লীগ নেতা এনামুল হক মোস্তফা শহীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 04:09 PM

Updated : 20 Aug 2022, 11:57 AM

এক শোক বাণীতে রাষ্ট্রপতি বলেন, এনামুল হক মোস্তফা শহীদের মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

Image
এনামুল হক মোস্তফা শহীদ (ফাইল ছবি)

এনামুল হক মোস্তফা শহীদ (ফাইল ছবি)

“রাজনীতিতে তার অবদান জাতি চিরদির স্মরণ রাখবে”, বলেন আবদুল হামিদ।

আবদুল হামিদ তার সাবেক রাজনৈতিক সহকর্মী এনামুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জাতীয় সংসদে ছয়বার হবিগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করা আওয়ামী লীগ নেতা এনামুল হক রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসকরা লাইফ সাপোর্ট খুলে নেন।

এনামুল হক মোস্তফা শহীদের মৃত্যুতে আলাদা এক শোকবাণীতে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীও শোক প্রকাশ করেছেন।

স্পিকার বলেন, “এনামুল হক ছিলেন একজন আইনজীবী ও রাজনৈতিক নেতা। তিনি আজীবন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় এবং মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট  আইনজীবী ও সমাজ সেবককে হারালো।

সাবেক এই মন্ত্রীর মৃত্যুকে দেশের জন্য ‘বিরাট ক্ষতি’ বলে আখ্যায়িত করে শিরীন শারমিন বলেন, “এ ক্ষতি কোনোভাবেই পূরণ হবার নয়।”

স্পিকার তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এনামুল হকের মৃত্যুতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়াও শোক প্রকাশ করেছেন।