ক্রীড়ালেখক সমিতির নেতৃত্বে মামুন ও রাজীব
বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার মোস্তফা মামুন। সাধারণ সম্পাদক পদে জিতেছেন চ্যানেল টোয়েন্টি ফোরের রেজওয়ান-উজ-জামান রাজীব।
শনিবার এই নির্বাচনে মামুন ১০৪ ভোট ও রাজীব ১০৬ ভোট পান। যুগ্ম সম্পাদক পদে প্রথম আলোর বদিউজ্জামান মিলন ও জনকণ্ঠ পত্রিকার আশরাফ হোসেন মিথুন নির্বাচিত হয়েছেন।
নিউ এজ পত্রিকার সুদীপ্ত আহমদ আনন্দ অর্থ সম্পাদক, মানবজমিন-এর সামন হোসেন সাংগঠনিক সম্পাদক ও ফ্রিল্যান্স সাংবাদিক জিয়াউদ্দিন সাইমুম দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইকরামউজ্জামান, আমিনুল হক, খায়রুল ইসলাম, রফিকুল ইসলাম, পারভিন নাসিমা নাহার, শেখ সাইফুর রহমান, এস জি আকবর, রাকীবুর রহমান, সাহাবউদ্দিন ও রফিুকল ইসলাম মিঞা।
সমিতির ১৯৬ জন ভোটারের মধ্যে ১৮৪ জন ভোট দিয়েছেন।
