২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিপ্লোমা প্রকৌশলীদের বেতন ‘বৈষম্য’ নিরসনের আশ্বাস

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদের সঙ্গে দেখা করে অষ্টম বেতন কাঠামো নিয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের ‘অসন্তোষের’ বিষয়গুলো তুলে ধরেছেন তাদের একদল প্রতিনিধি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 10:57 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি আব্দুল হামিদ ও সেক্রেটারি মো. শামসুর রহমানসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার প্রধানমন্ত্রীর  কার্যালয়ে  আবুল কালাম আজাদের সঙ্গে সাক্ষাৎ করেন বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন।

অষ্টম পে স্কেলে ডিপ্লোমা প্রকৌশলীদের বেতন ‘বৈষম্যের’ বিষয়গুলো তারা সাক্ষাতে তুলে ধরেন।

“মুখ্য সচিব তাদের বক্তব্য শোনেন এবং  দাবিগুলো যথাযথভাবে পর্যালোচনা করবেন মর্মে তাদের আশ্বস্ত করেন,” বলেন ওই কর্মকর্তা।

সপ্তাহব্যাপী কর্মবিরতির পর প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় আশ্বস্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা মেঙ্গলবার কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন।

কর্মবিরতিতে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অচল হয়ে থাকার মধ্যে সোমবার গণভবনে এক অনুষ্ঠানে আমন্ত্রণ পান শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা। অনুষ্ঠানের ফাঁকে তাদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা।