২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার হাজারীবাগে বস্তিতে অগ্নিকাণ্ড

রাজধানীর হাজারীবাগ থানা এলাকার সাবেদ আলী বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 11:29 AM

Updated : 20 Aug 2022, 11:37 AM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক জানান, সোমবার সকাল সাড়ে ৯টার পরে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের ওই বস্তিতে আগুন লাগে।

“খবর পেয়ে আমাদের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।”

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়-ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসকর্মীরা।

কীভাবে ওই বস্তিতে আগুন লেগেছে সে বিষয়েও কিছু জানাতে পারেননি পলাশ চন্দ্র মোদক।