২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধী শিশুদের পাশে রবি

শারিরীক প্রতিবন্ধিতার মুখোমুখি শিশুদের জীবন সহজ করতে বিশেষ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে মোবাইলফোন অপারেটর রবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2016, 12:35 AM

Updated : 20 Aug 2022, 11:36 AM

শারিরীক প্রতিবন্ধকতার কারণে বিশেষ যত্নের প্রয়োজন থাকা শিশুদের সহায়তাকারী সংগঠন এসইআইডি’কে (সোসাইটি ফর এডুকেশন অ্যান্ড ইনক্লুশন অব দ্য ডিজঅ্যাবলড) স্বাস্থ্য সহায়ক উপকরণ বিতরণ করেছে রবি।

বৃহস্পতিবার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে এসইআইডি অফিসে শিশুদের অভিভাবকের উপস্থিতিতে তাদের মাঝে কানে শোনার যন্ত্র, দাঁড়ানোর জন্য ফ্রেম, কক-আপ স্পিন্টস ও ট্রেডমিলসহ ফিজিও থেরাপির বিভিন্ন উপকরণ বিতরণ করেন রবির চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ।

এসইআইডি’র এক্সিকিউটিভ ডিরেক্টর দিলারা সাত্তার মিতু, রবি’র পার্টনার অর্গানাইজেশন জেনেক্স ইনফোসিসের ম্যানেজিং ডিরেক্টর আদনান ইমাম এবং রবি ও এসইআইডি’র অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

রবির সিসিপিও নওশাদ বলেন, “সামাজিকভাবে দায়বদ্ধ কোম্পানি হিসাবে রবি সবসময়ই নিজ উদ্যোগে সামাজিক সমস্যা নিরসনে এগিয়ে আসে। সে দিকটি মাথায় রেখেই রবি ২০১৬ সালের কর্পোরেট ডায়রি ডিজাইনে এসআইডির শিশুদের আঁকা কয়েকটি ছবি ব্যবহার করেছে। মূলত সমাজে অটিজমেরর উপর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদ্যোগটি নেওয়া হয়েছে।”