২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রাকচাপায় শিশু নিহত

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায়  ট্রাকচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 05:50 PM

Updated : 22 Aug 2022, 01:45 PM

মঙ্গলবার নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবির।

নিহত ফাতেমা আক্তার (৫) বাসাইল উপজেলার হাবলা বিলপাড়া গ্রামের লিটন মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাত ওসি জানান, বেলা সাড়ে ১২টার দিকে নাটিয়াপাড়ায় বাবার সঙ্গে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ফাতেমার মৃত্যু হয়।

“দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা প্রায় এক ঘণ্টা বঙ্গবন্ধু-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে।”

পরে টাঙ্গাইল সদর সার্কেলের এএসপি হাফিজ উদ্দিন ঘটনাস্থলে গতিরোধক নির্মাণের প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয় বলে জানান ওসি।

</div>  </p>