২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায়, বগুড়ায় বহিষ্কার ১০৪

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বগুড়ায় ১০৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 06:46 PM

Updated : 22 Aug 2022, 01:42 PM

এছাড়া তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানাও করা হয় বলে জানান বগুড়ার অতিরিক্তি জেলা প্রশাসক খোরশেদ আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে অসদুপায় অবলম্বন করেন জেলার ১০৪ জন পরীক্ষার্থী।

“তাদের বহিষ্কারে পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচশ টাকা করে জরিমানাও করা হয়েছে।”

এর মধ্যে বিয়াম মডেল স্কুল কেন্দ্রে ৪৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয় বলে জানান তিনি।

বগুড়া প্রথামিক শিক্ষা অফিসার মো. হোসেন আলী জানান, শুক্রবার দেশের ১৭ জেলায় প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রমে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদের মধ্যে বগুড়ায় ৬শ পদের বিপরীতে ৩২টি কেন্দ্রে ২৫ হাজার ৭৬১ জন পরীক্ষায় অংশ নেয়।