আ.লীগের দুই পক্ষের সমাবেশে সুনামগঞ্জে ১৪৪ ধারা
আওয়ামী লীগের দুই পক্ষ পাল্টাপাল্টি সমাবেশে ডাকায় সুনামগঞ্জের জগন্নাথপুরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বেলা ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জগন্নাথপুর পৌর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জগন্নাথপুর থানার ওসি আসাদুজ্জামান জানান।
তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদ পক্ষ ও আবাব মিয়া পক্ষ বৃহস্পতিবার সকালে পৌর এলাকার খালিদ মার্কেট এলাকায় পাল্টাপাল্টি সমাবেশ ডাকে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় উপজেলা প্রশাসন সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে।
সমাবেশ স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
