২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্য হত্যা: গোবিন্দগঞ্জে হরতাল পালিত

গাইবান্ধার আশিকুর রহমান সাম্য (১৩) হত্যার বিচার ও গোবিন্দগঞ্জ থানার এসআই আক্তারকে প্রত্যাহারের দাবিতে বুধবার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 07:29 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

বুধবার সকালে হরতাল চলাকালে গোবিন্দগঞ্জ শহরে সাম্য মঞ্চ ও পেশাজীবী সংগঠনের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

সাম্য মঞ্চের আহবায়ক লুৎফর রহমান বলেন, পুলিশ মিছিলের ব্যানার আটকে বাধা দেয়। এতে জনতা বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ ব্যানারটি ছেড়ে দিয়ে মিছিল করার অনুমতি দেয়।

এছাড়া হরতাল চলাকালে শহরের সবধরণের বিপনি বিতান, মার্কেট ও বাজার বন্ধ ছিল বলে জানান তিনি।

তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর জানা যায়নি।

Image
হরতালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরের বিপনি বিতান, মার্কেট ও বাজার বন্ধ থাকে

হরতালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরের বিপনি বিতান, মার্কেট ও বাজার বন্ধ থাকে

গোবিন্দগঞ্জ পৌর মেয়র আতাউর রহমানের ছেলে নবম শ্রেণির ছাত্র সাম্যের এক সহপাঠী গত ২৪ সেপ্টেম্বর দুপুরে তাকে শহরের ঘোষ পাড়ার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন ভোরে শহরের বর্ধনকুঠি বটতলা মোড়ে তার হাত-পা বাঁধা লাশ পাওয়া যায়।

এ ঘটনায় সাম্যের বাবা আতাউর রহমান নিখোঁজের দিন সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ রাতেই জিজ্ঞাসাবাদের জন্য ৮ জনকে আটক করে।