সাভারে মন্দিরে বিশৃঙ্খলার অভিযোগে আটক ৯
ঢাকার আশুলিয়ায় একটি দুর্গামন্দিরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নয়জনকে আটক করেছে পুলিশ।
এরা হলেন- ধামরাই উপজেলার কাঁটাবহ গ্রামের বাছেদ আলী (৪২), জামাল হোসেন (৩০), শাহিদুল ইসলাম (৩০), আজিজুল হক (৩০), খোকন মিয়া (৩০), মো. করিম (৪৫), জামাল হোসেন (৪০), সোহেল হোসেন (২৯) ও মো. মিনহাজ (৩৩)।
আশুলিয়া থানার ওসি মহসিন কাদির জানান, শুক্রবার রাতে সাভারের পাইচাইল গ্রামের মাঝিপাড়া মহল্লার দুর্গামন্দির থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শুক্রবার রাতে প্রতিমা বিসর্জনের আগে আসামিরা নেশাগ্রস্ত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে উপস্থিত দর্শনার্থীদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। এক পর্যায়ে আসামিরা দুর্গামূর্তির একটি হাত ভেঙে ফেলে।
এ ঘটনায় মন্দির কমিটির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি মহসিন।
