২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁকখালী নদী থেকে নারীর মৃতদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদী থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 08:34 PM

Updated : 22 Aug 2022, 01:35 PM

বৃহস্পতিবার বেলা ১টার দিকে শহরের মাঝিরঘাট এলাকায় নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী।

আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী ওই নারীর নাম-পরিচয় জানাতে পারেন নি তিনি।

এসআই বখতিয়ার বলেন, ওই নারীর শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তার পানিতে ডুবে মৃত্যু হয়েছে নাকি কেউ খুন করে নদীতে ভাসিয়ে দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।