২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ট্রাকচাপায় শিশু নিহত

ময়মনসিংহে ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 12:21 PM

Updated : 25 Apr 2022, 02:00 PM

শনিবার সকাল ৭টার দিকে জেলা সদরের বেলতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালি মডেল থানার এসআই মোমিন সিরাজী।

নিহত আশা (১০) শহরতলীর বড়বিলারপাড়ের আলাল উদ্দিনের মেয়ে।

এসআই বলেন, সকালে বেলতলি এলাকায় ঢাকা-ময়মনসিংহ পার হওয়ার সময় একটি ট্রাক আশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় একঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখে।পরে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সকাল ৮টার দিকে সড়ক থেকে তুলে দেয় জানান তিনি।