বাগেরহাটে নদীতে ডুবে সাবেক কাউন্সিলরের মৃত্যু
নদীতে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর বাগেরহাট পৌরসভার সাবেক এক কাউন্সিলরের লাশ উদ্ধার করা হয়েছে।
মৃত চিত্তরঞ্জন দাম (৭৫) বাগেরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন। তিনি শহরের নাগেরবাজার এলাকার প্রয়াত ধীরেন্দ্রনাথ দামের ছেলে।
বৃহস্পতিবার সকালে পুলিশ মংলার পশুর নদীতে তার ভাসমান মরদেহ পাওয়া যায়।
মংলা থানার এসআই মনজুর এলাহি জানান, বুধবার বিকালে চিত্ত দাম নৌবাহিনীর ঘাঁটিতে নিলামে ইলিশ মাছ কিনতে এসেছিলেন।
“জেটিতে উঠতে গিয়ে অসাবধানতাবশত পা ফসকে তিনি পশুর নদীতে পড়ে যান। তারপর থেকে নিখোঁজ ছিলেন।”
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে লোকজন পশুর নদীতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় বলে জানান এসআই মনজুর।
পুলিশ লাশ উদ্ধারের পর তার ছেলে তুষার দাম ও আশীষ দাম লাশ সনাক্ত করেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তুষার দাম জানান, বিকালে বাগেরহাট শহরের মুণিগঞ্জ মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
সাবেক এই কাউন্সিলরের মৃত্যুতে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান শোক প্রকাশ করেছেন।
