২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ৩৪টি স্বর্ণের বারসহ যুবক আটক

জয়পুরহাট সদরে ৩৪টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 05:28 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

বৃহস্পতিবার দুপুরে নিশ্চিন্তা এলাকায় এই অভিযান চালানো হয় বলে জানান জয়পুরহাটের পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম।

আটক এহসানুল হক হিরা (৩৫) বগুড়া শহরের আটাপাড়া-ওয়াপদা এলাকার মৃত নুরুল হকের ছেলে।

এসপি নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো প্রাইভেট কারযোগে ঢাকা থেকে হিলি সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে তাদের কাছে তথ্য আছে।

আটক স্বর্ণের মূল্য এক কোটি ৬৬ লাখ টাকা বলে জানান তিনি।