আট মাস পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১
নীলফামারীর ডিমলা উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের আট মাস পর উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী যুবককে।
মঙ্গলবার সদর উপজেলার শেখপাড়া গ্রাম থেকে মেয়েটিকে উদ্ধার করা হয় বলে ডিমলা থানার ওসি রহুল আমিন খান জানান।
গ্রেপ্তার মিন্টু মিয়া (৩০) ওই গ্রামের আনছার আলীর ছেলে।
ওসি বলেন, চলতি বছরের ২১ জানুয়ারি স্কুলে যাওয়ার পথে মেয়েটি অপহরণ করে ফেরিওয়ালা মিন্টু।এ ঘটনায় ওই দিনই বিকালে মেয়েটির বাবা মিন্টুকে আসামি করে ডিমলা থানায় একটি মামলা করেন
“অনেক চেষ্টার পর মঙ্গলবার ভোরে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর গ্রাম মিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মিন্টুর বাড়ি থেকে মেয়েটি উদ্ধার করা হয়।”
