সিরাজগঞ্জে বাস চাপায় শিশুর মৃত্যু
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের গোলচত্বরে বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু থানার এসআই আবুল হাশেম মোল্লা জানান।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই হাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিল শিশুটি। এ সময় দ্রুতগতির বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়।
হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানান এসআই হাসেম।
লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
