২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে চার কেজি সোনাসহ আটক ১

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি সোনাসহ আবুধাবীফেরত এক ব্যক্তিকে আটক করেছেন শুল্ক কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 11:23 AM

Updated : 25 Apr 2022, 01:53 PM

আটক ফয়সাল হাসানের (৩০) দুই পায়ে স্কচটেপ দিয়ে আটকানো ৩৫টি সোনার বার পাওয়া গেছে বলে ঢাকা কাস্টমসের প্রিভেন্টিভ দলের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জানিয়েছেন।

চট্টগ্রামের বাসিন্দা ফয়সাল রোববার সকাল ৯টায় ঢাকা বিমানবন্দরে আসেন বলে জানান তিনি।

শুল্ক কর্মকর্তা শহীদুজ্জামান বলেন, “বোর্র্ডিং ব্রিজের কাছে ফয়সালের হাঁটা সন্দেহজনক মনে হওয়ায় তার শরীর তল্লাশি করে সোনাগুলো পাওয়া যায়।”

এসব সোনার আনুমানিক বাজারদর দুই কোটি টাকা বলে জানান তিনি।