২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় অস্ত্রসহ চার ‘ডাকাত’ গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনিতে ডাকাত সন্দেহে চার জনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2015, 12:52 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

শনিবার ভোরে উপজেলার খাজরা গ্রাম থেকে তাদের  উদ্ধার করে পুলিশ পাহারায় তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আশাশুনি থানার ওসি আজমন হুদা জানিয়েছেন।

এরা হলেন, মঞ্জুরুল, তাসমাইল, সিরাজুল ও আজগর।

এ সময় স্থানীয় দুইজন আহত হয়েছে। তাদের খুলনা কয়রা উপজেলার জায়গীরমহল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরের দিকে অস্ত্রসহ একদল দুর্বৃত্ত খাজরা গ্রামে ডাকাতির চেষ্টা করলে স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় স্থানীয়রা তাদের আটক করে পিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ সময় তাদের কাছ থেকে তিনটি রামদা উদ্ধার করা হয় বলে জানান তিনি।