২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা ২৫ অক্টোবর শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সময় সূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2015, 01:08 AM

Updated : 22 Aug 2022, 01:12 PM

আগামী ২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিনেট কক্ষে শিক্ষা পর্ষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান জাবির উপনিবন্ধক (শিক্ষা) মোহাম্মদ আলী। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বছর শুধু কলা ও মানবিকী অনুষদে বিভাগভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্য পরীক্ষাগুলো হবে অনুষদভিত্তিক।

আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সংবাদপত্রের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।