২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকার ধামরাই উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2015, 07:38 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

ধামরাই থানার ওসি ফিরোজ তালুকদার জানান, বুধবার সকালে ধামরাই পৌর এলাকার তালতলা মহল্লার একটি বাড়িতে তার লাশ পাওয়া যায়।

মৃত রুপালী আক্তার (১৮) তার স্বামী দুলাল মিয়ার সঙ্গে ওই এলাকায় থাকতেন। তার বাড়ি ফরিদপুর সদর উপজেলার মুন্সি ডাঙ্গিয়ার চর এলাকায়।

ঘটনার পর থেকে নিহতের স্বামী দুলাল নিখোঁজ রয়েছেন জানিয়ে ওসি ফিরোজ বলেন, পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে রুপালীকে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন সেটি নিশ্চিত হওয়া যাবে বলে আশা করছেন এই পুলিশ কর্মকর্তা।