২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি পরীক্ষার ফল জানা যাবে ২৮ জুলাই

রেওয়াজ অনুযায়ী, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী এসএসসির ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে তুলে দেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2023, 03:41 PM

Updated : 19 Jul 2023, 03:41 PM

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা দেওয়া ২০ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে আগামী ২৮ জুলাই।

সেদিন মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছন আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

বুধবার বিডনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ২৮ জুলাই ফল প্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা।

রেওয়াজ অনুযায়ী, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী এসএসসির ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে তুলে দেন। এরপর সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ৩০ এপ্রিল । ২৫ মে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় মোখার কারণে কয়েকটি বিভাগে পরীক্ষা কয়েক দিন পিছিয়ে যায়। ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়।

পুরনো খবর:

মাধ্যমিকে বসেছে ২০ লাখ শিক্ষার্থী