Published : 20 Apr 2024, 03:53 PM
রাজধানীর হাতিরঝিলের লেকে ভাসতে থাকা এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ বলছে, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
শনিবার সকালে বাড্ডা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহতের নাম রবিন (২৯) বলে জানা গেছে।
বাড্ডা থানার ওসি ইয়াসিন গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লেকে লাশ ভাসতে দেখে পুলিশকে জানিয়েছিলেন পথচারীরা।
“পরিচয় শনাক্তের পর জানা গেছে, রবিনের বাড়ি কুমিল্লার চান্দিনায় হলেও তিনি পরিবারের সঙ্গে চট্রগ্রামের খুলশীতে থাকতেন।”
ঢাকায় তার কোনো ঠিকানা নেই জানিয়ে ওসি বলেন, “তার স্ত্রী-সন্তান থাকলেও দীর্ঘদিন ধরে তাদের সাথে যোগাযোগ নেই।
“পরিবার জানিয়েছে রবিন মানসিকভাবে অসুস্থ। বাড়ি থেকে বের হয়ে কারও সঙ্গে যোগাযোগ করেন না। এটা নিয়মিতই হয়।”
ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।