২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মুগদায় অটোরিকশার গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

“অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, সে আর বেঁচে নেই।”

মুগদায় অটোরিকশার গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
প্রতীকি ছবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 11:04 AM

Updated : 19 Sep 2026, 11:03 AM

ঢাকার মুগদা মানিকনগর এলাকায় গ্যারেজে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ১১ টার দিকে মানিকনগরের আগুনের গলি ‘গাফফারের গ্যারেজে’ বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ নামে ২৮ বছর বয়সী ওই যুবক গুরুতর আহত হন।

পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানিয়েছেন।।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া গ্যারেজের মালিক আব্দুল গাফফার বলেন, নিহত আব্দুল্লাহ তার মেয়ের জামাই এবং তার গ্যারেজেই রক্ষণাবেক্ষণকারী হিসেবে কাজ করতেন।

“রাতে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, সে আর বেঁচে নেই।”

আব্দুল্লাহর নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার কফিলুদ্দিনের ছেলে। মুগদার মানিকনগর আগুনের গলিতে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে থাকতেন।