২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: একদিনে শনাক্ত ১৪, মৃত্যু নেই

নতুন শনাক্ত ১৪ রোগীর সবাই ঢাকার বাসিন্দা।

কোভিড: একদিনে শনাক্ত ১৪, মৃত্যু নেই

ফাইল ছবি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2023, 04:29 PM

Updated : 20 Aug 2023, 05:53 PM

দেশে গত এক দিনে আরও ১৪ কোভিড রোগী শনাক্ত হয়েছে; এই সময়ে আক্রান্ত কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৮৯৪টি নমুনা পরীক্ষায় করে ১৪ জনের কোভিড শনাক্ত হয়।

তাতে দিনে শনাক্তের হার হয়েছে ১ দশমিক ৫৭ শতাংশ, আগের দিন এই হার ছিল ২ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪৫ হাজার ১৪৬ জন। মৃতের সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪৭৬ জনে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২১ জন কোভিড রোগী সেরে উঠেছেন; তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ১২ হাজার ৪৩৯ জন। নতুন শনাক্ত ১৪ রোগীর সবাই ঢাকার বাসিন্দা।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।