২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-মাওয়া সড়কে রাতে বেড়াতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে মাওয়ায় বেড়াতে যান, ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে সড়কে ছিটকে পড়েন তারা।

ঢাকা-মাওয়া সড়কে রাতে বেড়াতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2022, 01:16 PM

Updated : 30 Dec 2022, 07:48 PM

ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল নিয়ে রাতে ঘুরতে বেড়িয়ে দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে নিহতদের স্বজনদের বরাতে জানান ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

নিহত মো. অনিক (১৭) ও মো. শাওন (১৮) পরস্পরের বন্ধু। কুমিল্লার লাকসামে তাদের বাড়ি। অনিক মুগদায় থেকে সাইনবোর্ড লাগানোর কাজ করতেন, আর শাওন মানিকননগরে থেকে অটোপার্টসের দোকানে চাকরি করতেন।

অনিকের বড় ভাই মো. ইয়াছিন জানান, দুই বন্ধু মোটরসাইকেলে করে মাওয়ায় বেড়াতে যান। রাতে ফেরার সময় কেরানীগঞ্জ কারাগারে সামনে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে তারা সড়কে ছিটকে পড়ে আহত হন। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া বলেন, গুরুতর অবস্থায় ওই দুজনকে হাসপাতালে আনা হলে রাত ২টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।