২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

‘এমসিজে ক্লাবের’ কার্যক্রম শুরু

যেকোনো বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতাসহ সংশ্লিষ্ট বিভাগের সাবেক শিক্ষার্থীরা ক্লাবের সদস্য হতে পারবেন।

‘এমসিজে ক্লাবের’ কার্যক্রম শুরু

শুক্রবারের বৈঠকে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি হাসনাইন খুরশেদ। এতে ক্লাবের কার্যনির্বাহী কমিটির পরিচালকদের দায়িত্ব বন্টন, সাধারণ সদস্যপদ দেওয়া ও সদস্যদের জন্য বিশেষ নম্বর বরাদ্দ সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করা হয়।

ক্লাব পরিচালকদের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, “আগামী দিনে ক্লাবটি তার সদস্য ও করপোরেট ইন্ড্রাস্টির মধ্যে নেটওয়ার্কিং বাড়ানোসহ সদস্য ও সদস্য তার পরিবারের চিত্তবিনোদনের জন্যে নানা কর্যক্রম গ্রহণ করবে।”

সাধারণ সম্পাদক রাকিব হাসনাত সুমনের সঞ্চালনায় বৈঠকে পরিচালকদের মধ্যে ইলিয়াস খান, শাহনাজ শারমিন রিমভি, শারমিন আখতার, আহমেদ সাগর, মুহাম্মদ জাহিদুল ইসলাম সজল, মহিউদ্দিন নিলয় ও শাকিল হাসান উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Sep 2026, 09:40 PM

Updated : 26 Sep 2026, 09:40 PM

ব্যবস্থাপনা কমিটির সভার মাধ্যমে কার্যক্রম শুরু করল গণযোগাযোগ ও সাংবাদিকতার সাবেক শিক্ষার্থীদের প্রতিষ্ঠান— এমসিজে ক্লাব।

শুক্রবার ঢাকার একটি রেস্তোরাঁয় এ বৈঠক হয় বলে ক্লাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ, যোগাযোগ, ব্রডকাস্ট, টেলিভিশন ও সংশ্লিষ্ট বিভাগের সাবেক শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ করে এই ক্লাবের সদস্য হতে পারবেন।

“ক্লাব ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দ্রুততম সময়ের মধ্যে আগ্রহীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে সাধারণ সদস্যপদ দেওয়া হবে।“