২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে দুজন গ্রেপ্তার

গ্রেপ্তার একজন নিজেকে ছাত্রলীগের নেতা বলে পরিচয় দিয়েছেন।

ঢাকায় গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে দুজন গ্রেপ্তার

প্রতীকী ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2023, 03:08 PM

Updated : 28 Jun 2023, 03:08 PM

ঢাকার মোহাম্মদপুরে এক গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে দুই যুবক গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তার আরিফ (২৪)) নিজেকে মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন। তার সঙ্গে গ্রেপ্তার অন্যজন হলেন মোহাম্মদ মামুন (২৩)।

তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ।

মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ওসি আবুল কালাম বলেন, ঢাকা উদ্যানে দুই নম্বর রোডের একটি প্লটে কয়েকজন গরু ব্যবসায়ী কয়েকটি গরু এনে বিক্রির জন্য রেখেছিল।

“মধ্যরাতে ওই প্লটে এসে চারজন চাপাতির ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাদের চিৎকারে টহলরত পুলিশসহ অন্যান্যরা ছুটে এসে দুজনকে ধরে ফেলে। অন্য দুজন পালিয়ে যায়।”

ওসি বলেন, জিজ্ঞাসাবাদে আরিফ নিজেকে ৩৩ নম্বার ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে দাবি করেছেন।

এই ঘটনায় গরুর ব্যবসায়ী রেজাউল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছেন।