২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মস্কোতে হামলায় শতাধিক মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

এ হামলাকে সমগ্র মানব সভ্যতা ও মানবিক মূল্যবোধের উপর হামলা হিসেবে অভিহিত করেছেন তিনি।

মস্কোতে হামলায় শতাধিক মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2024, 08:48 PM

Updated : 24 Mar 2024, 08:48 PM

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে কনসার্টে বন্দুকধারীদের গুলিতে শতাধিক মানুষ নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ হামলাকে সমগ্র মানব সভ্যতা ও মানবিক মূল্যবোধের উপর হামলা হিসেবে অভিহিত করেছেন তিনি।

রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রীর শোক ও নিন্দা জানানোর কথা বলা হয়।

বার্তায় বলা হয়, “রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেওয়া শোক বার্তায় মস্কোর সন্ত্রাসী হামলাকে সমগ্র মানব সভ্যতা ও মানবিক মূল্যবোধের উপর হামলা হিসেবে অভিহিত করেছেন শেখ হাসিনা।“

শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।