সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে টেকনাফে বিজিবির অভিযানে উদ্ধার ৯
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার ব্যক্তিরা জানান যে, তাদের জোর করে পাচারের উদ্দেশ্যে সেখানে আনা হয়েছিল।”
টেকনাফ উপকূল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারের প্রস্তুতিকালে নয়জনকে উদ্ধারের খবর দিয়েছে বিজিবি।
রোববার সকালে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, শনিবার সন্ধ্যায় দক্ষিণ লম্বরীঘাট এলাকা তাদের উদ্ধার করা হয়।
বিজিবি বলছে, উদ্ধার ব্যক্তিদের মধ্যে ১৭ ও ১৬ বছর বয়সী দুজন কিশোর এবং ১৭ বছর বয়সী এক কিশোরী রয়েছে। তাদের মধ্যে দুজন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। বাকিরা কক্সবাজার সদর, চকরিয়া, মহেশখালী ও উখিয়া উপজেলার বাসিন্দা।
বিস্তারিত আসছে …
