২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্ল্ড উইমেন লিডারশিপ কংগ্রেসের সম্মাননা পেলেন মাইন্ডশেয়ারের তাসনুভা

তাসনুভা আহমেদ টিনা কান্তার বাংলাদেশ, ইউনিট্রেন্ড লিমিটেড এবং এমইসি বাংলাদেশ-এর মতো বিভিন্ন সংস্থায় কাজ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2023, 06:35 PM

Updated : 25 Aug 2023, 06:35 PM

মাইন্ডশেয়ার বাংলাদেশের নির্বাহী পরিচালক তাসনুভা আহমেদ টিনাকে সম্মানজনক ‘এশিয়া’জ ওম্যান লিডার’ পুরস্কার দিয়েছে ওয়ার্ল্ড উইমেন লিডারশিপ কংগ্রেস। 

সম্প্রতি মাইন্ডশেয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৭ অগাস্ট প্যান প্যাসিফিক সিঙ্গাপুরে আয়োজিত অনুষ্ঠানে এই পুস্কার দেওয়া হয়। 

ওয়ার্ল্ড উইমেন লিডারশিপ কংগ্রেস গত ১৪ বছর ধরে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যতিক্রমী নারী নেত্রী ও অগ্রদূতদেরকে জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে স্বীকৃতি দিচ্ছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাসনুভা আহমেদ টিনা কান্তার বাংলাদেশ, ইউনিট্রেন্ড লিমিটেড এবং এমইসি বাংলাদেশ-এর মতো বিভিন্ন সংস্থাগুলোয় বিভিন্ন পদে দীর্ঘদিন ধরে কাজ করার মাধ্যমে বাংলাদেশের মিডিয়া ও কমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 

সাম্প্রতিক বছরগুলোতে তিনি এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডকেও ঈর্ষণীয় উচ্চতায় পৌঁছে দিয়েছেন। 

তার পথনির্দেশনার কারণে এ প্রতিষ্ঠানটি ‘মিডিয়া এজেন্সি অব দ্য ইয়ার (রেস্ট অব সাউথ এশিয়া) ২০২২’ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড, ‘ডিজিটাল এজেন্সি অব দ্য ইয়ার (রেস্ট অব সাউথ এশিয়া) ২০২২’ হিসেবে সিলভার অ্যাওয়ার্ড এবং গোয়া ফেস্ট ২০২৩-এ মোট পাঁচটি ‘অ্যাবি’ অ্যাওয়ার্ডসহ গত কয়েক বছরে নানা জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।