২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে পালানোর সময় সিআইডির হাতে গ্রেপ্তার ‘মানবপাচারকারী’

রোববার গভীর রাতে তাকে গ্রেপ্তারের কথা জানায় সিআইডি।

বিদেশে পালানোর সময় সিআইডির হাতে গ্রেপ্তার ‘মানবপাচারকারী’
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2025, 05:55 PM

Updated : 26 Aug 2026, 11:53 AM

বিদেশে পালিয়ে যাওয়ার সময় মো. নবীন হোসেন নামে এক ‘মানবপাচারকারীকে’ গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার গভীর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, ৩২ বছর বয়সী নবীন গত ২ ফেব্রুয়ারি যশোরের কোতয়ালি থানায় করা একটি মামলার এজাহারনামীয় আসামি।

“তিনি অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর, আমেরিকাসহ ইউরোপের বিভিন্ন দেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন বলে তদন্তে জানা গেছে।”

সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) জসীম উদ্দিন খান বলেন, “মুন্সিগঞ্জ সদর থানার বাঘাইকান্দি এলাকার বাসিন্দা নবীন মামলার পর থেকেই পলাতক ছিলেন। গত রাতে মধ্যপ্রাচ্যের কোনো দেশে পালিয়ে যাওয়ার আগ মূহুর্তে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”