১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকাসহ দেশে বিভিন্ন স্থানে ভূকম্পন, মাত্রা ৫

রিখটার স্কেলে ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৫।

ঢাকাসহ দেশে বিভিন্ন স্থানে ভূকম্পন, মাত্রা ৫
প্রতীকি ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2025, 11:53 AM

Updated : 10 Sep 2026, 12:28 PM

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে।

রিখটার স্কেলে ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৫।

আবহাওয়া অধিদপ্তরেরর ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা ইকবাল আহমেদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন শুক্রবার সকাল দশটা ৩২ মিনিটে মাঝারি মাত্রার কম্পন রেকর্ড করা হয়।

ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার উত্তর পূর্বে মিয়ানমার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

এর আগে গত ২ ডিসেম্বর ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। তারও আগে গত অক্টোবরে ৫.৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল দেশে।

গত ১৭ সেপ্টেম্বর নরসিংদী অঞ্চলে ৪ মাত্রার মৃদু ভূমিকম্প হয়, যা রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাতেও অনুভূত হয়। তার আগে ১৪ আগস্ট সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক তত্ত্বাবধায়ক সৈয়দ হুমায়ুন আখতার জানিয়েছেন, ভূমিকম্পে ঢাকা, পার্বত্য চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, নেত্রকোণা ও দিনাজপুর অঞ্চলই সবচেয়ে ঝুঁকিপূর্ণ।

ভূমিকম্প: ক্ষয়ক্ষতি কমানোর উপায় কী?

ভূমিকম্প হলে কী করবেন 

ভূমিকম্প: ঢাকা কতটা প্রস্তুত?