৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

‘জয় বাংলা’ জাতীয় স্লোগানের রায় স্থগিত

২০২০ সালের ১০ মার্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছিল হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2024, 01:45 PM

Updated : 10 Sep 2026, 12:25 PM

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ।

মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন বেঞ্চ।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

 ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে গত ২ ডিসেম্বর আবেদন করে রাষ্ট্রপক্ষ। 

২০২০ সালের ১০ মার্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ। 

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদের করা রিট আবেদনের শুনানি শেষে এই রায় দেয় হাই কোর্টের এই বেঞ্চ।

পরে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা। এরপর ২ মার্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।

'জয় বাংলা' জাতীয় স্লোগান: আপিল আবেদনের শুনানি মঙ্গলবার

'জয় বাংলা' স্লোগান, পিটিয়ে দেওয়া হল পুলিশে

'জয় বাংলা' স্লোগান: সরানো হল বাগেরহাটের সিভিল সার্জনকে

'জয় বাংলা' জাতীয় স্লোগান, প্রজ্ঞাপন জারি 

জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায়

জাতীয় স্লোগান হিসেবে সর্বস্তরে 'জয় বাংলা' চায় হাই কোর্ট