২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ত্রাণ পাঠাল বাংলাদেশসহ ৯ দেশ

জাকাত অ্যান্ড চ্যারিটি হাউজের এক বিবৃতিতে বলা হয়, এটি এ ধরনের পঞ্চম এবং সবচেয়ে বড় ত্রাণের বহর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2024, 03:13 PM

Updated : 13 Mar 2024, 03:13 PM

রোজা সামনে রেখে গাজায় দুই হাজার টন খাদ্য সামগ্রী ও ওষুধ পাঠিয়েছে বাংলাদেশসহ নয়টি দেশ।

সোমবার মিশরীয় সংবাদমাধ্যম আহরামের এক খবরে বলা হয়, সেখানকার আল-আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউজ একশটি ট্রাকে ওই ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেছে।

জাকাত অ্যান্ড চ্যারিটি হাউজের এক বিবৃতিতে বলা হয়, এটি এ ধরনের পঞ্চম এবং সবচেয়ে বড় ত্রাণের বহর।

আরহাম অনলাইনের ওই খবরে বলা হয়, নর্থ সিনাই থেকে ট্রাকগুলো রাফা ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করবে।

‘সেইভ গাজা’ ক্যাম্পেইনের অংশ হিসেবে ৮০টি দেশ এই রমজান কনভয়ে অর্থায়ন করেছে। সবচেয়ে বেশি অনুদান এসেছে ইন্দোনেশিয়া, ভারত, ইংল্যান্ড, সৌদি আরব, ফ্রান্স, চীন, বাংলাদেশ, কানাডা ও জার্মানি থেকে।

আল-আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউজের মুখপাত্র আবদুল আলিম কাশ্তা বলেন, “এই ত্রাণ সহায়তা ফিলিস্তিনের জনগণকে রোজা রাখা এবং দখলদারিত্বের বিরুদ্ধে টিকে থাকতে সহযোগিতা করবে।”