২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

স্ত্রী বিদেশে থাকাবস্থায় মেয়েকে ধর্ষণ করেন নূরে আলম; পরে আদালতে বিষয়টি স্বীকার করেন।

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৪।

আদালত প্রতিবেদক

ঢাকা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2024, 03:57 PM

Updated : 26 Apr 2024, 09:24 PM

রাজধানীর কেরানীগঞ্জে কিশোরী মেয়েকে ধর্ষণের অপরাধে এক ব্যক্তিকে প্রাণদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শাহরিয়ার কবির এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া ওই ব্যক্তির নাম নূরে আলম ফকির (৪০)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফোরকান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রায়ে আসামিকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়।”

মামলার নথি থেকে জানা যায়, মেয়েকে নিয়ে কেরানীগঞ্জ এলাকায় থাকতেন দণ্ডিত আসামি। স্ত্রী বিদেশে থাকাবস্থায় ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি বাসায় মেয়েকে ধর্ষণ করেন। ঘটনার দুদিন পর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বাবার বিরুদ্ধে মামলা করে মেয়েটি।

ঘটনার তদন্তে নেমে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করে তিনি জবানবন্দি দেন। একই বছরের ৩০ অগাস্ট তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

মামলায় রাষ্ট্রপক্ষ থেকে ছয়জনের সাক্ষ্য নিয়ে রায় ঘোষণা করলেন বিচারক।