Published : 06 Dec 2024, 08:17 PM
ক্ষমতার পট পরিবর্তনের পর রাষ্ট্র সংস্কার এগিয়ে নিতে গঠিত নতুন পাঁচ কমিশনের নাম ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
সোমবার প্রধান উপদেষ্টার অনুশাসন অনুযায়ী গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্যদের নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারির কথা জানিয়েছে তার কার্যালয়।
সংস্কার কমিশনগুলোতে একজন করে শিক্ষার্থী প্রতিনিধি রাখা হলেও শ্রম এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনে শিক্ষার্থীর নাম ঘোষণা করা হয়নি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে ৯০ দিনের মধ্যে কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করবে।
সদস্যরা চাইলে বিনা বেতনে কাজ করতে পারবেন। কমিশনের কার্যালয় ও সদস্যদের সুযোগ-সুবিধা ঠিক করবে অন্তর্বর্তী সরকার।
নেতৃত্বে কারা
জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানকে স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান হিসেবে আছেন সাংবাদিক কামাল আহমেদ। শ্রম অধিকারবিষয়ক সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ।
এছাড়া নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান হিসেবে থাকবেন শিরীন পারভীন হক এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের নেতৃত্ব দেবেন অধ্যাপক তোফায়েল আহমেদ।
এর আগে গত ১১ সেপ্টেম্বর সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে নির্বাচন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারে কমিশন গঠন করার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা।
এর পর গত ১৭ অক্টোবর রাজধানীতে এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্বাস্থ্য, গণমাধ্যমসহ আরও চার বিষয়ে সংস্কার কমিশন গঠনে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।
সোমবার পাঁচটি কমিশন পূর্ণাঙ্গ হওয়ায় কমিশনের মোট সংখ্যা দাঁড়াল ১১টিতে।
গণমাধ্যম সংস্কার কমিশনে যারা
সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বাধীন গণমাধ্যম সংস্কার কমিশনে শিক্ষার্থী প্রতিনিধসহ সদস্য করা হয়েছে নয়জনকে।
সদস্যরা হলেন-
শ্রম সংস্কার কমিশনে যারা
বিলস এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে এই কমিশনেও নয় জন সদস্য আছেন।
সদস্যরা হলেন-
নারী বিষয়ক সংস্কার কমিশনে যারা
এই কমিশনের নেতৃত্ব দেবেন নারীপক্ষ'র প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভিন হক; তিনি কাজ করবেন নয় সদস্য নিয়ে।
সদস্যরা হলেন-
স্বাস্থ্যখাত সংস্কার কমিশনে যারা
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি প্রফেসর একে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য করা হয়েছে ১১ জনকে।
সদস্যরা হলেন-
স্থানীয় সরকার সংস্কার কমিশনে যারা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদকে প্রধান করা হয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের। এই অধ্যাপকের নেতৃত্বে কাজ করবেন সাত সদস্য।
সদস্যরা হলেন
আরও পড়ুন: