২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মহারাষ্ট্রে ভূমিধস: বাড়ছে মৃতের সংখ্যা, ৩ দিন পরও আটকে বহু মানুষ

শনিবার ধ্বংসস্তূপের নিচ থেকে আরো চারটি মৃতদেহ উদ্ধার করা হয়; যাদের সবাই নারী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2023, 07:15 PM

Updated : 22 Jul 2023, 07:15 PM

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে একটি পাহাড়ি গ্রামে তিন দিন আগে হওয়া বড়সড় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৬ হয়েছে।

এখনো ধ্বংসস্তূপের নিচে প্রায় ৮২ জন আটকা পড়ে আছে বলে শনিবার ভারতীয় সংবাদ মাধ্যমগুলো খবর প্রকাশ করেছে।

গত বুধবার রায়গড় জেলার প্রত্যন্ত পার্বত্য পল্লী ইরশালওয়াদিতে ওই ভূমিধসে সেখানকার অর্ধশত বাড়ির মধ্যে ১৭টিই ধসে পড়ে। স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এ ভূমিধস হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ভূমিধসের পর উদ্ধার কাজ শুরু হলেও প্রচণ্ড বৃ্ষ্টির কারণে বৃহস্পতিবার রাতে উদ্ধার কাজ স্থগিত করা হয়। শুক্রবার পুনরায় উদ্ধার কাজ শুরু হয় বলে জানায় বিবিসি।

পল্লীটি পাহাড়ের চূড়ার দিকে হওয়ায় বিরূপ আবহাওয়ায় সেখানে পৌঁছাতে এবং উদ্ধার কাজ চালাতে বেগ পেতে হচ্ছে বলে জানান উদ্ধারকর্মীরা।

দুই সপ্তাহ ধরে প্রবল বর্ষণ ভারতের একাধিক রাজ্যে বন্যা ও ভূমিধসের মতো প্রাণঘাতী দুর্যোগ নিয়ে এসেছে।

রায়গড় জেলাসহ মহারাষ্ট্রের কিছু অংশে বৃষ্টিপাত আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।

পুরনো খবর:

মহারাষ্ট্রে ভূমিধস: মৃত্যু বেড়ে ১৬, আটকা শতাধিক