অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ে আতঙ্ক
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনের ক্যান্টিনে প্যাকেট করা একটি সন্দেহজনক বস্তু পাওয়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে, সঙ্গে সঙ্গেই ভবনে থাকা সবাইকে সরিয়ে নেয়া হয়।
মঙ্গলবার রাজধানী ক্যানবেরার ‘ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স এন্ড ট্রেড’ ভবনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
মঙ্গলবার ভোররাতে দেশটির পুলিশ সিডনি শহরের একটি ক্যাফেতে জিম্মি নাটক অবসানে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে অভিযান চালায়। এতে দুজন জিম্মিসহ বন্দুকধারী নিহত হন। অস্ত্রের মুখে ১৬ ঘন্টা জিম্মি থাকার পর মুক্তি পান অনেকে।
তারপর থেকে দেশটি উচ্চ সতর্কাবস্থায় আছে।
