পাকিস্তানে ভূমিকম্পে ২ জনের মৃত্যু
পাকিস্তানের নওয়াবশা জেলায় ভূমিকম্পে অন্ততপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জন।
শুক্রবার সকালে এই ঘটনা ঘটে বলে দ্য ডন জানিয়েছে।
ভূমিকম্পের তীব্রতার কারণে বেশ কয়েকটি দালানের ছাদ ধসে মানুষজনের ওপর পড়ে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩।
ইউএসজিএস আরো জানিয়েছে, নওয়াবশা জেলার ২৭ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত আহতদের জেলার সরকারি হাসপাতালে ভর্তি করে। হাসপাতালটিতে জুররি অবস্থা ঘোষণা করা হয়েছে।
অঞ্চলেটিতে ভূমিকম্পের ফলে আতঙ্কিত মানুষজন ঘর-বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে বলেও জানা গেছে।
