অসলো, জুন ২৩ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত মাছ ধরার কারণে অচিরেই বিলুপ্ত হওয়ার ঝুঁকির মুখে রয়েছে মহাসাগরের জীব-বৈচিত্র্য।
'ইন্টারন্যাশনাল প্রোগ্রাম অন দ্য স্টেট অব দ্য ওশান' (আইপিএসও) পরিচালিত এক গবেষণায় বৃহস্পতিবার একথা বলা হয়েছে।
২৭ জন বিশেষজ্ঞ এ গবেষণা করেছেন এবং জাতিসংঘে তারা গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন।
প্রতিবেদনে বলা হয়, সাগরে প্রবালরাশি মরে যেতে থাকায় এবং কম অক্সিজেনসম্পন্ন "মৃত্যু এলাকা" বাড়তে থাকায় জীব-বৈচিত্রের অস্তিত্বে এ ঝুঁকির সৃষ্টি হয়েছে।
বিশেষজ্ঞরা বলেন, "একটি মাত্র প্রজন্মেই আমরা সামুদ্রিক প্রজাতি এবং সমুদ্রে প্রতিবেশের ভারসাম্য পুরোপুরি হারিয়ে ফেলছি।"
এ ব্যাপারে এখনই পদক্ষেপ নেওয়া না হলে গোটা বিশ্বে মহাসাগরের প্রাণীকূল বিলুপ্তির ঝুঁকি চরমে পৌঁছবে। আমাদের কার্যকলাপ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, দূষণের কারণেই এ ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে।
৬০ কোটি বছর ধরে বিলুপ্ত হয়ে যাওয়া সবচেয়ে উলে
bdnews24